দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরে দর্পণ বিসর্জন, সিঁদুর খেলা, শান্তিজল গ্রহণ ও প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের মধ্যে দেখা যায় আনন্দ, আবেগ ও বিষাদের মিশ্র অনুভূতি। বুধবার বিকেলের মধ্যেই বিভিন্ন মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
বিজয়া দশমীর সকালে দর্পণে দেবীর প্রতিবিম্ব দর্শন ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর নিবেদন করেন এবং একে অপরকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় অংশ নেন। এ সময় তাঁরা পরিবার ও সমাজের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনা করেন।
পূজার আনুষ্ঠানিকতা শেষে শান্তিজল গ্রহণ ও প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।
এমএস/